پایگاه اطلاع رسانی

استاد حسین انصاریان

হিজবুল্লাহর জবাব হবে ইসরাইলের জন্য বেদনাদায়ক’

হিজবুল্লাহর জবাব হবে ইসরাইলের জন্য বেদনাদায়ক’

আবনা : ইহুদিবাদী ইসরাইলের জন্য লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর জবাব হবে খুবই বেদনাদায়ক। হিজবুল্লাহর সঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্র এ কথা জানিয়েছে।
গতকাল (রোববার) অধিকৃত সিরিয়ার গোলান মালভূমিতে ইহুদিবাদী ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলায় কয়েকজন হিজবুল্লাহ যোদ্ধা শহীদ হওয়ার পর সংগঠনটি এ কথা বলল। তারা বলেছে, "হিজবুল্লাহর ছয় সদস্যের ওপর হামলার জবাব হবে ইসরাইলের জন্য বেদনাদায়ক ও অপ্রত্যাশিত তবে সর্বাত্মক যুদ্ধ যাতে শুরু না হয় সে বিষয়ে নিয়ন্ত্রণ থাকবে।" হিজবুল্লাহর ওই সূত্রের বরাত দিয়ে লেবাননের আরবি ভাষার আস-সাফির পত্রিকা এ খবর দিয়েছে।
এদিকে, হিজবুল্লাহ এক বিবৃতিতে সিরিয়ার কৌশলগত কুনেইত্রা শহরে তাদের ছয় যোদ্ধা নিহত হওয়ার কথা নিশ্চিত করেছে। এর মধ্যে হিজবুল্লাহর সাবেক প্রধান কমান্ডার ইমাদ মুগনিয়ার ২৫ বছর বয়সী ছেলে জিহাদ মুগনিয়ার শহীদ হওয়ার কথাও নিশ্চিত করেছে। বাকি পাঁচজন হচ্ছেন- মুহাম্মাদ ঈসা (৪২), আব্বাস ইব্রাহিম হিজাজি (৩৫), মুহাম্মাদ আলী হাসান আবু আল-হাসান (২৯), গাজি আলী দাভি (২৬) এবং আলী হাসান ইব্রাহিম (২১)।#

উৎস
  • www.abna.ir